,

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় পেলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যেত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়ায় ও শেষ ম্যাচে জয় না পাওয়ায় সিরিজ জেতাও হয়নি বাংলাদেশের।

তিন ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ায় ৯২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের থেকে তিন পয়েন্ট কম নিয়ে পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। ৮৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে।

বাংলাদেশকে টপকে র‌্যাঙ্কিংয়ে সাতে উঠার সূবর্ণ সুযোগ পাকিস্তানের সামনে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশকে টপকে র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে যাবে। পাকিস্তান ও বাংলাদেশ, দুই দলের পয়েন্ট হবে ৯২। কিন্তু ভগ্নাংশ পয়েন্টে বাংলাদেশকে টপকে সাতে উঠবে সরফরাজ আহমেদের দল। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এক ম্যাচে জয় পেলে সাতে উঠা হবে না পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও পাকিস্তানের পয়েন্ট হবে ৯০।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তানকে টপকে র‌্যাঙ্কিংয়ে আটে উঠে যাবে। ভগ্নাংশ পয়েন্টে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে