,

মেহেরপুরে জোড়া খুনে ৯ জনের যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে জোড়া খুন মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার টেঙার মাঠ গ্রামের বাশারুল ও মহিদুল, গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের শহীদুল ইসলাম ওরফে শহীদুল কানা ও সাহেব আলী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়ার আমজাদ এনামুল ওরফে ইন ও মো. মান্নান, গাংনীর সাহেবনগর গ্রামের মো. নাজির, গাংনীর রামনগর কাজীপুরপাড়ার মোহন ও অজিত। একই মামলায় চাঁদ আলী ও জাপান নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদেশ দেওয়ার সময় শুধু শহীদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। বাকি সবাই পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৪ অক্টোবর দিবাগত রাতে মোটরসাইকেল লুট করে নেওয়ার সময় চিনে ফেলায় মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের লোকমান হোসেন ও হালিমা খাতুন নামের দুজনকে গলা কেটে হত্যা করে ডাকাতরা। হত্যা শেষে গ্রামের একটি পুকুরপাড়ে লাশ রেখে পালিয়ে যায় ডাকাতরা। পরের দিন সকালে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। ওই দিন বিকেলেই সদর থানায় একটি মামলা করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি কাজী শহিদুল হক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল হাসান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে