,

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : প্রায় ২৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১নং সেতু দেবে যাওয়ার ২৪ ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। ব্রিজটির মেরামত কাজ শেষ হলে বৃহস্পতিবার আড়াইটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। ঢাকাটাইমসকে তিনি বলেন, ব্রিজের পিলার দেবে পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি মেরামতের কাজ শুরু করেন। গতকাল মেরামত শেষ না হওয়ায় আজ সকাল থেকে ফের কাজ শুরু হয়। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকায় সকালে মেরামত কাজে কিছুটা বিঘ্ন ঘটে। পরে বেলা আড়াইটার দিকে মেরামত শেষ ট্রেন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেয়া হয়। এরপর কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে বলে ওসি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের