,

মেয়রপদে যাওয়ার পথ খুলল আরিফুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : আরিফুল হক চৌধুরীর সিলেটের মেয়র পদে ফিরতে আপাতত বাধা নেই। তাঁর মেয়রপদে ফিরতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন। এর ফলে মেয়র হিসেবে আরিফুলের স্বপদে ফিরতে আইনগত কোনো বাধা নেই।

আদালতে আরিফুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফি।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে তিনি বলেন, আমরা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানিয়েছি। হাইকোর্টের আদেশ পেলে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার বিষয়ে সিদ্ধান্ত নেব। সে জন্য স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানানো হয়। আদালত তা বাদ দিয়েছেন।

এর আগে ২ এপ্রিল আরিফুল হক চৌধুরীর মেয়রের দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মাথায় তাঁকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুই বছর তিন মাস পর সেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন। সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ এপ্রিল রিট করেন আরিফুল। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর দুই দিনের মাথায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এর ওপর শুনানি হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের