বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংসের বিরোধিতা করায় সরিয়ে দেওয়া হল আজমির শরীফ প্রধানকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংসের নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছিলেন দেশটির আজমির শরীফের প্রধান ইমাম সৈয়দ জইনুল আবেদিন। মুসলমানদের দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন গরুর মাংস থেকে। শুধু তাই নয় গুজরাটের গোমাংস সংক্রান্ত বিলকেও সমর্থন জানিয়েছিলেন তিনি। এরপর আজ বুধবার আজমির শরীফের প্রধান থেকে সরিয়ে দেয়া হলো জইনুল আবেদিনকে।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, জইনুলকে ‘অ-মুসলিম’ আখ্যা দিয়ে প্রধানের পদ থেকে সরিয়ে দেন তাঁর ভাই সৈয়দ আলাউদ্দিন আলিমি। তিনি জানান, তাঁর সিদ্ধান্তে পাশে রয়েছে পরিবার। তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন তিনি। সে কারণেই তাঁকে আজমির শরীফের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জৈনুল আবেদিনের জায়গায় আজমির শরীফের দেওয়ান নিযুক্ত হয়েছেন তাঁর ভাই আলাউদ্দিন। সংবাদমাধ্যমের কাছে তিনি এ দাবি করেছেন। যদিও আজমির শরীফ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আজমির খাজা মৈনুদ্দিন চিশতির ৮০৫তম বার্ষিক উরস চলাকালে জৈনুল আবেদিন বলেছিলেন, সরকারের সব ধরনে পশু হত্যা নিষিদ্ধ করা উচিত। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার পক্ষেও সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে পশু হত্যা থেকে দূরে থাকা ও গরুর মাংস না খাওয়ার সিদ্ধান্ত নিয়ে সদর্থক দৃষ্টান্ত স্থাপন করা উচিত মুসলিমদের।

তিনি আরও বলেছিলেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত ভারতীয় কেন্দ্র সরকারের। জৈনুল আবেদিন জানান, এরপর থেকে তিনি ও তাঁর পরিবার গরুর মাংস ভক্ষণ করবেন না। তিনি তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন। বলেন, একসঙ্গে ‘তালাক’ তিনবার বলে বিবাহবিচ্ছেদ ধর্মীয়ভাবে বৈধ প্রথা নয়। একটি সুনির্দিষ্ট সময়ের ব্যবধান রেখে তিন তালাক দিতে হয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু