,

সৌদি রীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব সফরের সময় নারীদের পোশাক পরার রীতি থাকলেও তা মানেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রীতি ভঙ্গ করে মে বললেন, তার পোশাকরীতি অন্য নারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে অবতরণ করলে থেরেসা মেকে অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ। মুসলিম প্রধান দেশটিতে সৌদি নারীদের প্রচলিত পোশাকরীতি সম্পর্কে মে কে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি তা মানতে অস্বীকৃতি জানান। তাই বোরখা না পরে এবং মাথা না ঢেকেই বিমান থেকে নেমে আসেন।

এর আগে দেশটিতে সফরের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও হিজাব পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

উল্লেখ্য, আরব বিশ্বে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার সৌদি আরব। আর মে’র সফরে অর্থনৈতিক ইস্যুকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানা গেছে।সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা