,

প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করলেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাননকে অপসারণের বিষয়ে বুধবার প্রেসিডেন্টের কোনও নির্বাহী আদেশ দেওয়া হয়নি। নিয়মিত নথিভূক্তিতেই বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারি এনএসসি-তে ব্যাননকে নিয়োগ দেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু হয়েছিল। প্রধান কৌশলবিদের পদে ব্যাননকে নিয়োগ দেওয়ার কারণে রাজনৈতিক পক্ষপাতিত্বের আশঙ্কা ছিল বলে দাবি করে আসছিলেন সমালোচকরা। ব্যাননকে সমালোচকরা একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও ডানপন্থি বর্ণবিদ্বেষী বলে আখ্যায়িত করেন। তিনি বিতর্কিত মার্কিন ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্টের প্রধান ছিলেন।

হোয়াইট হাউসের এক উপদেষ্ঠা জানিয়েছেন, এটা ব্যাননের জন্য পদাবনতি নয়। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ওপর নজর রাখার জন্যই ব্যাননকে এনএসসিতে নিয়োগ দেওয়া হয়েছিল। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে চাপের মুখে ফেব্রুয়ারিতে ওই পদ ছাড়তে বাধ্য হন ফ্লিন।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে প্রধানত এনএসসি থেকেই পরামর্শ পেয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট।
স্টিভ ব্যানন-এর পুরো নাম স্টিফেন কেভিন স্টিভ ব্যানন। ট্রাম্পের মুখ্য নীতিনির্ধারকের দায়িত্ব পাওয়া এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান। সংবাদমাধ্যমটি প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে। ৬২ বছর বয়সী ব্যানন ২০১২ সালে ব্রাইটবার্টের দায়িত্ব নেন। এর আগে সাবেক এই নৌ কর্মকর্তা ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং হলিউডে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, নতুন প্রশাসনের এজেন্ডা এগিয়ে নিতে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চান। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা