,

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

news-image

 
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ইব্রাহিমাবাদ রেলস্টশনের কাছে পাথাইলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সোয়া ৮টা) ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌঁছায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ভোররাত তিনটার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছার পর লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেনও আটকা পড়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা