,

কিম আর মা হতে পারবেন না

news-image

বিনোদন ডেস্ক : দুই সন্তানের মা কিম কারদাশিয়ান আবারও মা হতে চাইছেন। কিন্তু তাঁর এই ইচ্ছার কথা শুনে পরিবারের সদস্যরা নতুন অতিথি আসার আনন্দে যোগ দিতে পারছেন না। কারণ, তাঁদের মনে কিমের স্বাস্থ্য নিয়ে কিছু সংশয় আছে। বিশেষ করে কিমের মা ক্রিস জেনার মেয়ের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিম ও তাঁর মা ক্রিস জেনার এসব তথ্য জানান।

কিমের আগের দুই সন্তান হওয়ার সময় কিছু জটিলতা দেখা দিয়েছিল। কিন্তু এরপরও কিম তাঁর পরিবার বড় করতে চেয়েছিলেন, সন্তানদের আরও অনেক ভাইবোন উপহার দিতে চেয়েছিলেন। তাঁর সন্তানেরা যেন কখনোই একা বোধ না করে, এ জন্য আবারও মা হতে চেয়েছিলেন এই তারকা। কিন্তু চিকিৎসক কিমকে সাফ জানিয়ে দিয়েছেন, আর কোনো দিন মা হতে পারবেন না তিনি। মা হওয়ার প্রক্রিয়া তাঁকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে।

কিন্তু কিমও নাছোড়বান্দা। আবারও মা হওয়ার জন্য তিনি তাঁর জরায়ুতে একটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই অস্ত্রোপচারের প্রক্রিয়া ছিল বেশ জটিল। তাই চিকিৎসকেরা সেই অস্ত্রোপচারের ধকল কিমের শরীর নিতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন। এ কারণে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক কিমের অস্ত্রোপচারের পরিকল্পনা বাতিল করে দেন। ফের মা হওয়ার স্বপ্ন পূরণ করতে না পেরে মনটাই ভেঙে গেছে তাঁর।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক