,

টাইগারদের সামনে সিরিজ ড্র করার ম্যাচ (ভিডিও)

news-image

টেস্ট আর ওয়ানডের মতো টি-২০’র ভাগ নেবে টাইগাররা ! দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সিরিজ ড্র করার ম্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
এদিকে মাশরাফি, সাকিব ্ও তামিমরা চাইছেন সিরিজ ড্র করতে। টেস্ট আর ওয়ানডের মতো টি-২০ সিরিজও ভাগাভাগি করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামবে তারা। মাশরাফি বলেছেন, সিরিজ বাঁচাতে আমাদের সামনে জয়ের বিকল্প নেই। সবাই ভালো খেললে ম্যাচ জেতা সম্ভব। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটিতে ব্যাট-বলে জ্বলে উঠতে পারেননি টাইগার সেনারা। টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে মাশরাফিরা। যা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
তাই সিরিজটি যদি মাশরাফিরা সমতা দিয়ে শেষ করতে চায় । আর এই লক্ষ্য নিয়েই এই সফরের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কার এই টি-২০ সিরিজ বিশেষ মর্যাদার করে তুলেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম টি-২০ ম্যাচে শুরুর কিছু আগে মাশরাফি অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবার সিরিজ শেষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি।
বাংলাদেশ টি-২০ একাদশ সম্ভাব্য : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা টি-২০ একাদশ সম্ভাব্য : কুশাল পেরেরা, দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসিলা গুনারতেœ, মিলিন্দা সিরিবর্দানা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্না, নুয়ান কুলাসেকারা, লাথিস মালিঙ্গা, ভিকাম সঞ্জয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের