,

‘একমাত্র মালয়ালম ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও কাস্টিং কাউচের সমস্যা দেখিনি’

news-image

 

বিনোদন ডেস্ক :ফের কাস্টিং কাউচ। ফিল্মি দুনিয়ায় এই সমস্যার শিকার হতে হয়েছে বহু কলাকুশলীকেই। এ বার ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধা এই সমস্যা নিয়ে মুখ খুললেন মালয়ালম অভিনেত্রী পার্বতী মেনন। সাম্প্রতিক একটি টক শো-তে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেত্রী বলেন, ‘‘অফ কোর্স, মালয়ালম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের সমস্যা রয়েছে।’’ পার্বতী জানান, এই সমস্যার কবল থেকে বাদ যাননি তিনিও। তাঁর কাছেও এসেছিল ‘অফার’। তবে তাঁর উত্তর যে নেতিবাচক ছিল তাও সাক্ষাৎকারে জানিয়েছেন পার্বতী। পার্বতী এ-ও জানান, অন্য অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। কিন্তু হিন্দি, তামিল বা কন্নড় ইন্ডাস্ট্রিতে কখনও কাস্টিং কাউচের কবলে পড়েননি বলে জানান ওই অভিনেত্রী।
মালয়ালম ছবিতে নিজের স্ট্রাগলের দিনের অভিজ্ঞতা শেয়ার করার সময় পার্বতী জানান, ‘‘সিনিয়র পরিচালক থেকে অভিনেতা সকলে প্রকাশ্যেই প্রস্তাব দিত। কিন্তু আমি সেই সমস্ত মানুষের সঙ্গে কখনওই কাজ করিনি। আমার মনে হয়, কেরিয়ারের প্রথম দিকে দীর্ঘ দিন কাজ না পাওয়ার পিছনে এটাই বড় কারণ।’’
পার্বতী জানান, সেই সময় অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করেছিল এ ভাবেই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হয়। ‘‘কিন্তু আমাদেরও বোঝা উচিত ‘না’ বলার শক্তি আছে আমাদের মধ্যে’’—জানালেন পার্বতী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের