,

সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতের পর পাকিস্তান সফর

news-image

 

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দল। গত ২ এপ্রিল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কিছু জানায়নি।

জাতীয় দল কোনোভাবেই পাকিস্তান সফর করবে না তা এক প্রকার নিশ্চিত। কিন্তু হাই পারফরম্যান্স দল কি পাকিস্তানে পাঠাবে বোর্ড? বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম বুধবার ধারণা দিলেন, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পেলে পাকিস্তানে দল পাঠাতে পারে বোর্ড! তিনি বলেন, ‘অতীতে আমরা নারী দল পাঠিয়েছি এবং সফল ট্যুরও করে এসেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছিল। বাংলাদেশ থেকে যদি কোনো দল পাকিস্তান সফরে যায় তাহলে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই নেওয়া হবে।’

শাহরিয়ার খান আশাবাদী, হাই পরফরম্যান্স দল বাংলাদেশ সফরে যাবে। হাই পারফরম্যান্স দলের পর জাতীয় দলও পাকিস্তান সফর করবে। ২০০৯ সালের পর পাকিস্তানে বড় কোনো দল সফর করেনি। ২০১৫ সালে সবশেষ জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করেছিল। চলতি বছর প্রথমবারের মত পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল পাকিস্তানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে