সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তিস্তায় পানি নেই, আমি কী করব’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :‘তিস্তায় পানি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে বলে এক্ষুনি পানি চাই, এক্ষুনি পানি চাই, আমি তাহলে কী করব?’
স্থানীয় সময় বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এক জনসভায় এসব কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আমি তো আর ভগবান নই। পানির লেয়ার (স্তর) শুকিয়ে গেছে। মনিপুরেও পানির লেয়ার শুকিয়ে গেছে। মহানন্দাও শুকিয়ে গেছে। যান গিয়ে দেখে আসুন। আমি কী করব?’, বলেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এখন এপ্রিল মাস। মে-জুন অনেক বাকি। মধ্যে তিন মাস। তিস্তা-মহানন্দার মতো নদীতে পানি নেই। পানির স্তরও শুকিয়ে যাচ্ছে।

মমতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলোতে কী হবে। বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কী হবে? বর্ষা আসতে তো অনেক দেরি। ফলে আমি কী করতে পারি।’

৭ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তিস্তা নিয়ে হাহাকার প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারে বলে মত দিয়েছেন কিছু বিশ্লেষক।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮