বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এত কিছু করার পর কেমন করে এই সুন্দরীকে ভুলে গেলেন হৃতিক?

news-image

বিনোদন ডেস্ক :: বয়স বাড়ছে ঠিকই। কিন্তু এতটা ভুলো মন তাঁর কেমন করে হল? যাঁর সঙ্গে এত কিছু করে ফেললেন, তাঁকেই ভুলে গেলেন হৃতিক রোশন! না, কঙ্গনা রাণাওয়াত নন এবারে হৃতিকের নাম জড়িয়েছে অন্য এক সুন্দরীর সঙ্গে। তাও আবার বিদেশিনী। নাম অ্যাঞ্জেলা ক্রিসলিঞ্জকি।

ব্যাপারটা কী? সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্প্যানিশ মডেলের সাক্ষাৎকার ছাপা হয়। যেখানে তিনি হৃতিককে নিজের বন্ধু ও মেন্টর বলে উল্লেখ করেন। এতেই ক্ষেপে ওঠেন বলিউডের ‘গ্রিক গড’। সেই সংবাদের ছবি তুলে তা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে প্রশ্ন করে বসেন। কে তিনি? কেনই বা মিথ্যে কথা বলছেন? তোলেন প্রশ্ন।

হৃতিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াননি অ্যাঞ্জেলা। তাই বোধহয় খবরটি এমনভাবে প্রকাশের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন এর আগে হৃতিকের সঙ্গে বিজ্ঞাপনে হৃতিকের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন তিনি। একটি মিউজিক ভিডিওতেও নাকি কাজ করার কথা ছিল। কিন্তু তা আর পরে হয়ে ওঠেনি। কিন্তু হৃতিকের সঙ্গে কাজ করার পর থেকেই তাঁকেই নিজের অনুপ্রেরণা হিসেবে মনে করেন যুবতী।
এর পর আর রাগ করে থাকেননি ডুগ্গু। ক্ষমা-ঘেন্না তিনি করেই দিয়েছেন। মডেলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কিন্তু বিতর্ক শুরু হয়েছে তারপরই। ইন্টারনেট ঘেঁটে অ্যাঞ্জেলার প্রোফাইলেই পাওয়া গিয়েছে দু’টি বিজ্ঞাপনের ভিডিও। তাতে দিব্যি দু’জনে রয়েছেন।
এরপরই উঠছে প্রশ্ন। জ্বলজ্যান্ত এই সুন্দরীকে কেমন করে ভুলে গেলেন হৃতিক। তাহলে সাম্প্রতিক অস্ত্রোপচারের পর তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে? নাকি আজকাল নারী সঙ্গ নিয়ে একটু বেশিই স্পর্শকাতর হয়ে উঠছেন বলিউড অভিনেতা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু