বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলানিয়াকে হোয়াইট হাউসে পাঠাতে পাঁচ লাখ স্বাক্ষর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে হোয়াইট হাউসে পাঠাতে একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের পাঁচ লাখ বাসিন্দা। তাদের দাবি ট্রাম্প টাওয়ারে বসবাসের কারণে মেলানিয়ার নিরাপত্তার জন্য নগর কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। তাই মেলানিয়া হয় হোয়াইট হাউসে তার স্বামীর সঙ্গে বাস করবেন নতুবা তার নিরাপাত্তার জন্য যে বাড়তি খরচ হচ্ছে, তা ট্রাম্প পরিবারকে নিজেদের পকেট থেকে যোগান দিতে হবে।

গত জানুয়ারিতে অভিষেক অনুষ্ঠানের পর থেকে নিয়মমাফিক সপরিবারে হোয়াইট হাউসে থাকার কথা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু কনিষ্ঠ সন্তান ব্যারনের স্কুলের কথা ভেবে মেলানিয়াকে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে রাখার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ কারণে ট্রাম্প টাওয়ার ও মেলানিয়া-ব্যারনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সম্প্রতি কংগ্রেসে নিউ ইয়র্কের প্রতিনিধিদের কাছে নগর পুলিশ বিভাগের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প টাওয়ার ও মেলানিয়া-ব্যারনের নিরাপত্তার জন্য প্রতিদিন করদাতাদের ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে ।

ট্রাম্প পরিবারের সদস্যদের হোয়াইট হাউসে পাঠানোর দাবিতে লেখা আবেদনে বলা হয়েছে, জাতীয় ঋণের ভার কমানোর জন্য এ ধরনের বাড়তি খরচ বন্ধ করতে হবে। আবেদনকারীদের অনেকে ট্রাম্প পরিবারের অমিতব্যয়ী আচরণেরও সমালোচনা করেন।

এক লাখ ৫০ হাজার স্বাক্ষরের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় আবেদনটি এখন মার্কিন সিনেটে পাঠান হবে। পাশাপশি ডেমোক্রেট দলের সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনের কাছেও পাঠান হবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু