,

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি শোক

news-image

আকতার হোসেন ভুইয়া : সড়ক দুঘর্টনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম বাকী বিল্লাহ জুয়েল(৩৭)এর আজ বুধবার বাদ জোহর স্থানীয় ইদগাহ মাঠে জানাযা শেষে নিজ গ্রামের বাড়ি ভলাকুট পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র রেখে গেছেন। জানাযায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউনিয়নের চেয়ারম্যান,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে অংশগ্রহন করেন।

মঙ্গলবার রাতে মোটরসাইকেলে তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি ভুইয়াকে নিয়ে সরাইল বিশ্বরোড়ের খড়িয়ালা হাইওয়ে পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রনি মারা যায়।গুরুত্ব আহত জুয়েলকে ঢাকা নেয়ার পথে মারা যায়। নিহত দুইবারের নিবার্চিত চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ জুয়েল ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান মৃত ফেরদৌস ওয়াহিদ ধনু মাষ্টার ও সাবেক চেয়ারম্যান মৃত হেনা বেগমের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে পড়েছে। তার মৃত্যুতে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিনসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের