,

চুল-দাড়ি কেটে ফেললেন বিগবসের ‘সেই’ স্বামী ওম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারো আলোচনায় সেই আলোচিত স্বামী ওম। বিতর্ক ছেড়ে যেন দূরে থাকতে পারেন না এই সমালোচিত মানুষটি। এবার ‘নাচ বালিয়ে’তে ঢোকার জন্যই কি চুল-দাড়ি কেটে ফেললেন তিনি!

‘বিগ বস’ অনুষ্ঠানে নিয়মিত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন স্বঘোষিত এই ধর্মগুরু। সেই শো’র এক প্রতিযোগী বাণীর সঙ্গে মাত্রাছাড়া অশালীন আচরণ করেন। শেষমেশ তাঁকে ‘বিগ বস ১০’ থেকে বের করে দেওয়া হয়। তবে শো’র বাইরে বেরিয়েও বিতর্ক ছেড়ে থাকতে পারেননি।

সালমান খানকে নিয়ে তার আপত্তিকর মন্তব্য, শাহরুখ, আমির, সাইফকে অপহরণের ‍হুমকি, নানা রকম আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন ওম। সবশেষ সালমানের এইডস আছে আপত্তিকর মন্তব্য করে ফেঁসে যান তিনি।

আবারো একবার শিরোনামে ওম স্বামী। শোনা যাচ্ছে, ‘নাচ বলিয়ে’র প্রযোজকদের ফোন করে তাঁকে সেই শো-তে তাঁকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। সে প্রস্তাব অবশ্য সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়।

প্রযোজকেরা জানিয়েছেন, এই শো শুধুই সত্যিকার যুগলদের জন্য। তা সত্ত্বেও থেমে থাকেননি ওম স্বামী। তাদের ফোনের পর ফোন করে গিয়েছেন। তবে কোনও সাড়া মেলেনি। শেষমেশ উপায় না নিজের চুল-দাড়িই ছেঁটে ফেলেছেন। সবটাই তার ‘নাচ বলিয়ে’তে ঢোকার জন্য বলে অভিযোগ উঠেছে। আপাতত সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল। খবর আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের