,

শ্রদ্ধাকে নিয়ে ফারহান-আদিত্যর দ্বন্দ্ব!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্য রয় কাপুর ও ফারহান আখতারের প্রেমের গুঞ্জন শোনা গেছে। একজন সাবেক, অন্যজন বর্তমান।

আশিকি-টু সিনেমার পর আদিত্যর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর নানা সময় তাদের ঘিরে বিভিন্ন খবর প্রকাশিত হয়। এক সময় তাদের মধ্যে ব্রেকআপও হয়। এরপর রক অন-টু সিনেমার সময় ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়। যদিও তাদের প্রেমের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন ফারহান-শ্রদ্ধা।

এদিকে সম্প্রতি শ্রদ্ধাকে নিয়ে নাকি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আদিত্য ও ফারহান। একটি অনুষ্ঠানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এ দুই অভিনেতা। সম্প্রতি মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের ৩০ বছর পুর্তি উদযাপন ক্যাম্পে গিয়ে আবারো আদিত্য-শ্রদ্ধার ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি পছন্দ হয়নি ফারহানের। সেই জের ধরেই একটি অনুষ্ঠানে আদিত্যকে পেয়ে কথার লড়াইয়ে জড়ান ফারহান। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরিস্থিতি ঠিক করতে এগিয়ে আসেন শ্রদ্ধা। এজন্য তিনি ফারহানের বাড়িতেও গিয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ফারহানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান শ্রদ্ধা। শুধু তাই নয়, ফারহানের বাড়ির সামনে আদিত্যর গাড়িও দেখা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আদিত্যর ওপর নারাজ ফারহান এবং পরিস্থিতি সেখান থেকেই খারাপের দিকে মোড় নেয়। শ্রদ্ধা যখনই বিষয়টি জানতে পারেন সঙ্গে সঙ্গে তিনি পরিস্থিতি ঠিক করতে নেমে পড়েন। এমনকি তিনি এ বিষয়ে কথা বলতে ফারহানের বাড়ি পর্যন্ত গেছেন।’

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক