,

এই অজগর গিলে নিতে পারে ৮০ কেজির মানুষও!

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পানি ব্যবস্থাপনা বিভাগে কাজ করেন নিক ব্যানোস ও লিওনার্দো সানচেজ। ওই অঞ্চলের জলাভূমি রক্ষার দায়িত্ব তাঁদের। সঙ্গে বাড়তি দায়িত্ব, স্থানীয় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য হুমকি পাইলট অজগরের বংশ উজাড়।

স্থানীয় সময় শনিবার রোজকার মতো দায়িত্ব পালনে বের হয়েছিলেন ব্যানোস ও সানচেজ। হঠাৎ জলার ধারে ঝোপের মধ্যে একটি অজগর তাঁদের নজরে পড়ল। সাপটির আকৃতি দেখে তো তাঁদের চোখ চড়কগাছ। পুরো ১৫ ফুট লম্বা সেটি! ওজন ৬৫ কেজি!

অজগরটি দেখে আর দেরি করেননি সানচেজ। সেটি ধরতে লাফিয়ে পড়লেন। সাপ-মানুষে লড়াই চলে কিছুক্ষণ। এরপর একজন সাপটির মাথা ধরেন। আরেকজন ধরেন লেজ। কিছুক্ষণের মধ্যেই বশে আসে অজগরটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ব্যানোস বলেন, ‘সাপটি ধরতে আমাদের তুমুল লড়াই করতে হয়েছিল। এটার আকৃতি দেখে মনে হয়েছে, অজগরটি ৮০ কেজি ওজনের একজন মানুষকে অনায়াসেই গিলে খেতে পারে।’

ব্যানোস আরো বলেন, পাইলট প্রজাতির অজগরের দৈর্ঘ্য সাধারণত চার ফুট বা এর কম হয়। এগুলোকে ধরে সংরক্ষিত নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দিতে হয়। চার ফুটের অজগর ধরার জন্য সরকারের তরফে ৫০ মার্কিন ডলার পাওয়া যায়। আর এর পরের প্রতি ফুটের জন্য জন্য বাড়তি ২৫ ডলার করে পাওয়া যায়। কিন্তু এটি একেবারে ১৫ ফুট লম্বা।

ব্যানোস আরো বলেন, ‘আমি কখনো অজগর হত্যা করিনি, করতেও হয়নি। আসলে আমি করতেও চাইনি। কিন্তু আমাদের বিষয়টি বড় পরিসরে ভাবতে হবে। পাইলট অজগরের তুমুল বংশবৃদ্ধির কারণে এ অঞ্চলের অন্য সব প্রাণী এখন হুমকির মুখে। সবাই অজগরের পেটে যাচ্ছে, আর সংখ্যায়ও তারা দিন দিন বাড়ছে। এদের কবল থেকে অন্যান্য প্রজাতিকে রক্ষা করতেই চেষ্টা করছি আমরা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে