,

যৌতুক মামলায় জামিন পেলেন আরাফাত সানি

news-image

স্পোর্টস ডেস্ক: যৌতুক মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন সানির আইনজীবী এম জুয়েল আহমেদ।

তিনি বলেন, আদালতে আত্মসমর্পণের পর সানির জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে জামিন দিয়েছেন। ১০ হাজার টাকা মুচলেকায় মামলার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সানির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আদালত সানির বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

এর আগে ক্রিকেটার আরাফাত সানি তার কথিত স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা মামলায় ৫৩ দিন কারাগারে থাকার পর ১৫ মার্চ জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের