,

টুইটারে যাকে ফলো করেন মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সব থেকে বেশি টুইটার ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। টুইটারে নরেন্দ্র মোদিকে ফলো করেন প্রায় ২ কোটি ৮৭ লাখ মানুষ। আর প্রধানমন্ত্রী ফলো করেন ১ হাজার ৬৯৮ জনকে। এর মধ্যেই রয়েছেন বেঙ্গালুরুর এক যুবক। বেঙ্গালুরুর বাসিন্দা টুইটার ইউসার আকাশ জৈন কিছু দিন আগে বোনের বিয়ের কার্ডের ছবি টুইট করেন। সেই বিয়ের কার্ডেই ছিল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত-এর লোগো। আকাশ টুইটে লেখেন, তাঁর বাবার ইচ্ছাতেই স্বচ্ছ ভারত মিশনের প্রচারের জন্য বিয়ের কার্ডে এই লোগো ছাপা হয়েছে।

সেই টুইটটি নজরে আসে স্থানীয় সাংসদ প্রতাপ সিংহের। তিনি আকাশ জৈনের টুইটটি রিটুইট করেন। এর পরে সেটি প্রধানমন্ত্রীর নজরে আসে। আর এতটাই ভাল লেগে যায় যে নরেন্দ্র মোদি আকাশ জৈনকে ফলো করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আকাশের টুইট রিটুইট করেন প্রধানমন্ত্রী।

এর পরে আকাশ জৈনের টুইটারে অসংখ্য টুইট বার্তা আসতে থাকে। একটু একটু করে ছড়িয়ে পড়ে খবর আর এখন বেঙ্গালুরুর আকাশ জৈন গোটা দেশে পরিচিত নাম। নিজের অসংখ্য ফলোয়ার থাকলেও খুবই কম টুইটার ইউজারকে ফলো করেন মোদি। তার মধ্যে এক জন হয়ে ওঠা আকাশ তো বিখ্যাত হবেনই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের