,

যুদ্ধ বাধলে যুক্তরাষ্ট্রের অর্ধেক বিমানই টিকতে পারবে না

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন বিমান বাহিনীর জরুরি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় নিযুক্ত বিমান বহরের অন্তত এক তৃতীয়াংশ দায়িত্ব পালনের উপযুক্ত নয়। এয়ার ফোর্স টাইমসের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু হামলা প্রতিহত করার জন্য মার্কিন জরুরি বহরের ১০টি মধ্যে মাত্র ৭টি বিমান দায়িত্ব পালনের উপযোগী।
এ ছাড়া, উত্তর কোরিয়ার হামলা প্রতিহত করার মহড়ার সময়ে মার্কিন একটি পরমাণু বোমারু বিমানের মেরামতের প্রয়োজন দেখা দিয়েছিল। সে সময়ে বোমারু বিমানটি আর আকাশে উড়তে পারেনি। গুয়াম থেকে দুটি বি-১য়ের যাত্রা করার কথা থাকলেও শেষ পর্যন্ত আকাশে ওড়ে মাত্র একটি বিমান।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র তৎপরতার ওপর উপগ্রহ দিয়ে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন ডুবোজাহাজ, পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র জরুরি পরিস্থিতি মোকাবেলায় তৈরি হয়ে আছে। কিন্তু জরুরি প্রয়োজনের সময়ে যদি মার্কিন বিমানই উড়তে না পারে তবে এ জাতীয় তৎপরতা মারাত্মক বাধার মুখে পড়বে।
অবশ্য মার্কিন থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি প্রস্তুতি নিয়ে উদ্বেগ মার্কিন বাহিনীর জন্য নতুন কিছু নয়। ২০০৩ সাল থেকে এ প্রস্তুতি ক্রমেই কমছে।
গত বছর মার্কিন বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফ ল্যারি স্পেন্সার কংগ্রেসকে বলেছিলেন, যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির পরিপ্রেক্ষিতে বিচার করা হলে মার্কিন বিমান বাহিনীর অর্ধেক বিমানই টিকতে পারবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের