,

সৌদি নারীদের নীরব প্রতিবাদ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ, তাই প্রতিবাদস্বরূপ নীরবে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রতিবাদ করেছেন একদল সৌদি নারী। অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে নিজেরাই সেগুলোর ভিডিও করে বা ছবি তুলে ইন্টারনেটে দিয়েছেন কিংবা টুইট করেছেন।

গাড়ি চালানোর অধিকার পেতেই তারা এ কর্মসূচি পালন করেন। কারণ সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই।

এক ভিডিওতে দেখা যায়, নীরবে সড়কে হাঁটছেন ও নিজেদের ছবি তুলছেন বা ভিডিও করছেন একদল নারী। আরেক ভিডিওতে দেখা যায়, এই অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে এক নারী নীরবে সাইকেল চালাচ্ছেন।

সাফা নামে এক নারী টুইট করেছেন, ‘প্রতিদিনের প্রতিবাদ। সৌদি নারীরা হাঁটছেন সর্বত্র। কারণ গাড়ি চালানো কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ নিষিদ্ধ।’

আরেকজন লিখেছেন, ‘আমি খালি পায়ে রাস্তা পার হলে তাদের কোনো সমস্যা হয় না। তাদের চিন্তার বিষয় হলো আমি যেনো গাড়ি না চালাই এবং নিজে যেন নিজের অভিভাবক না হই।’

আরেকজন বিশ্ববিদ্যালয় ছাত্রী তার পুরুষ চালকের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটি তুলে ধরেছেন।

অভিনব এ কর্মসূচি নারী পুরুষ উভয়ের মধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আবার অনলাইনেই এ ধরনের প্রতিবাদের ব্যঙ্গাত্মক সমালোচনাও করেছেন। বিশেষ করে পুরুষরা, প্রতিবাদকারীদের ব্যক্তিগত সমালোচনা করেছেন।

বাসায়ের নামে একজন লেখেন, ‘কতটা হাস্যকর। তিনি রাস্তায় কারণ তিনি গাড়ি চালাতে পারছেন না। তার কি গাড়ি চালক নেই? তার কি পরিবার নেই?’

আবার অনেক পুরুষ নারীদের গাড়ি চালনার অধিকার দেয়ার পক্ষেও মত প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের