,

অপহৃত শিশু মাহিনের লাশ ২০দিন পর উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের পাশে মধ্য পীরেরবাগ এলাকা থেকে অপহরণের ২০ দিন পরে সাভারে মোহাম্মদ মাহিন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার সকালে তেঁতুলঝোড়া এলাকার ট্যানারির বংশী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর কল্যাণপুরের আমতলা বাজার দক্ষিণ পীরেরবাগ এলাকার আলোর পথ স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিন। ২০ দিন আগে স্কুল থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে মোবাইলে প্রায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না দেয়ায় দুর্বৃত্তরা ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা পর লাশ তেঁতুলঝোড়া এলাকার ট্যানারির বংশী নদীর পাড়ে ফেলে দেয়।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে মিরপুর থানায় আটক দুই আসামির সাথে পুলিশ বুধবার সকালে সাভার মডেল থানার পুলিশের সাহায্য নিয়ে সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপহরণের টাকা সময়মত না দেয়ায় মাহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আসামিরা। এদিকে এ মামলায় এখন পর্যন্ত চারজন আটক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির পরনে স্কুল ড্রেস ছিল।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, আসামিদের আরো নতুন কোনো তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিশুটি ভোলা জেলার লালমোহন থানার হরিনগঞ্জ গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। বাবার মার সাথে সে কল্যাণপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।

অন্যদিকে আশুলিয়ার বাইদগাঁও এলাকা থেকে দেলোয়ার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের