,

আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায়  ইউপি চেয়ারম্যান ও জেলা  ছাএদল নেতা নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, আকতার হোসেন ভুইয়া  : ঢাকা -সিলেট মহাসড়কে  আশুগঞ্জের বেড়তলা নামক স্হানে  মটর সাইকেল  দূর্ঘটনায় নাসিরনগর উপজেলার ২নং ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েল (৪৫) ও জেলা ছাএদলের যুগ্ন সম্পাদক রনি ভূইয়া (৩২) নিহত হয়েছেন। সরাইল খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর জানান, মঙ্গলবার রাত ১০:২০ মিনিটের দিকে মহাসড়কে আশুগঞ্জের বেড়তলা শান্তিনগর নামক স্হানে মটর সাইকেল দূর্ঘটনায়  দুই আরোহী জুয়েল (৪৫) ও রনি (৩৫) গুরুতর আহত হন। ধারনা করা হচ্ছে,  একটি মালবাহী ট্রাক তাদের পিছনের দিক ধাক্কা দিলে ঘটনা স্হলে তারা গুরুতর আঘাত প্রাপ্ত হন। তখন আমি ঘটনা স্হলে পৌছেঁ তাদের উদ্ধার করে অতিদ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করি। হাসপাতালে নিয়ে গেলে রনি ভূইয়াকে কর্তব্যরত ডাক্তার কিছু পরীক্ষা করে মৃত ঘোষণা করে। আর বাকী বিল্লাহ জুয়েলকে আশংকাজনক অবস্হায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরবর্তী জানতে পারি নরসিংদী যাওয়ার পর তিনি মৃত্যু বরণ করে। আমরা ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। উল্লেখ্য চেয়ারম্যানদের মধ্যে মোঃ বাকী বিল্লাহ জুয়েল কনিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে