বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত

news-image

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে দেওয়া দ্বিতীয় দফার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন দুটির শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে  রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত হওয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছও একই বিষয়ে রিট করেন।

একইসঙ্গে আদালত কেন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ এর উপধারা (১) অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্থানীয় সরকার সচিব, উপসচিব স্থানীয় সরকার, নির্বাহী কর্মকর্তা রাজশাহী, রাজশাহী পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার রাজশাহীসহ সাতজনকে রুলের জবাব দিতে হবে।

বরখাস্ত হওয়া মেয়র বুলবুলের বরখাস্তের আদেশে লেখা আছে, ‘মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১, রাজশাহীর মামলা নং- ১৩৬/১৫ (বোয়ালিয়া থানার মামলা নং-১৭, ৮ ফেব্রুয়ারি-২০১৫) অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’

উচ্চ আদালতের আদেশে প্রায় দুই বছর পর গত রবিবার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যে তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। ওইদিনই দ্বিতীয়বারের মতো বরখাস্ত করা হয় গউছকেও, যিনি দায়িত্ব ফিরে পেয়েছিলেন এর দশদিন আগে।

উচ্চ আদালতের নির্দেশে দুই বছর তিন মাস পর একই দিন সিলেটের মেয়রের দায়িত্ব নেন আরিফুল হক চৌধুরী। রবিবার দুই ঘণ্টার মাথায় তাকেও ফের সাময়িক বরখাস্ত করা হয়। আরিফুলের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ গতকাল সোমবার স্থগিত করেছেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু