,

পুলিশ ইভটিজার লুকোচুরি

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বিকেল হলেই আকষ্মিকভাবে বাড়ে ভীড়। ৪টা বাজতে না বাজতেই আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ পাশ এলাকায় ভীর জমায় কিছু সংখ্যক বখাটে তরুন। টেংকের পাড় সংলগ্ন আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়। টেংকের পাড়, পার্ক ভিউ কমিউনিটি সেন্টার, সেবা ক্লিনিক, ন্যাশনাল হাসপাতালসহ বিভিন্ন স্থানে শহরের স্কুল পড়–য়া শিক্ষার্থী এবং উঠতি বয়সের বিভিন্ন মহল্লার বখাটেদের আনাগোনা বেড়ে যায়। অনেক বখাটে মোটর সাইকেল, সাইকেল নিয়ে ওই এলাকায় আসে। তারা বিভিন্ন স্পটে উপস্থিত হয়ে স্কুল ছুটির অপেক্ষা করতে থাকে। এসময় পুলিশের ২নং ফাঁড়ির সদস্যরা মোটর সাইকেল নিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে বখাটেরা স্থান পরিবর্তন করে। চলে যায় অন্যত্র। পুলিশ টেংকের পাড় এলাকায় দিয়ে চলাচলকারী কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ছেড়ে দেয়। ওই সময় অন্য স্থানে অবস্থানরত বখাটেরা পুলিশ এই কর্মকান্ড দেখে হাত তালি দেয়। এক সময় পুলিশ এই পাড়ে গেলে তারা অন্য পাড়ে অবস্থান মশকরা করতে থাকে। এভাবে পুলিশ ও বখাটেরা লুকোচুরি খেলতে থাকে। অবশেষে পুলিশ বাধ্য হয়ে টেংকের পাড় এলাকা ত্যাগ করে। পুনরায় বখাটেরা টেংকের পাড়ে অবস্থান নিয়ে স্কুল ছুটির পর বাড়ি ফেরা শিক্ষার্থীদের পেছন থেকে বিভিন্ন মন্তব্য করতে থাকে। অনেক মেয়ে চুপিসারে দ্রুত পায়ে ওই স্থান দিয়ে মূল সড়কে উঠে পড়ে। অনেক অভিভাবক তাদের সন্তাদের নিতে এসে হেনস্তার শিকার হন। অভিভাবকরাও চুপিসারে তাদের সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান। অনেক সময় শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়। অনেক মেয়েকে ধাওয়া করে। ব্রাহ্মনবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা বিদ্যালয়র এলাকার এ চিত্র শিক্ষার্থীদের অভিবাবকদের প্রতিদিন বিচলিত করে। তাদের দাবী সাদা পোশাকে পুলিশ বখাটেদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থার দাবী জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে