,

মাথা খাটাতে বলায় বাউন্সার দিয়েছিলেন মুস্তাফিজ!

news-image

 
স্পোর্টস ডেস্ক :প্রথমবার আইপিএল খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ভাষাগত কারণে গত বছর আইপিএলের শুরু থেকে কিছুটা বিপদে ছিলেন বাংলাদেশের তরুণ পেসার। তিনি যে সেভাবে ইংরেজি বলতে পারেন না। অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে তো তার বোলারের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করতে হয়। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক জানালেন, একবার মুস্তাফিকজে মাথা খাটাতে বলায় উল্টো বুঝে বাউন্সার দিয়েছিলেন!

গত আইপিএলে মুস্তাফিজের মুখের ভাষা বুঝতে অবশ্য বাংলা শেখারই চেষ্টা করেছিলেন ওয়ার্নার। এ তালিকায় ছিলেন হায়দরাবাদের কোচ টম মুডি, এমনকি মেন্টর ও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও। মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের ব্যাপারটি বেশ চালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন ওয়ার্নার।

আইপিএলের দশম আসর শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘আমাকে তো একটু একটু বাংলা শিখতে হয়েছে। একজনকে নিয়েই বেশি চ্যালেঞ্জ ছিল। একবার ওকে আমার মাথার দিকে ইঙ্গিত করে বললাম, মাথাটা আরেকটু খাটাও। কিন্তু ও দিল বাউন্সার। ও আসলে বুঝতে পারেনি।’ হাসতে হাসতেই কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

আগামী বুধবার শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। এবারের আইপিএলে মুস্তাফিজ খেলবেন কি না, সেটা অবশ্য এখনো নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের