,

কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু

news-image

বিনোদন ডেস্ক :আর ‘দ্য কপিল শর্মা’ শোয়ে ফিরবেন না সুনীল গ্রোভার। না সুনীল নয়, একথা জানালেন রাজু শ্রীবাস্তব। যিনি কিনা কপিলের অনুষ্ঠানে সুনীলের জায়গায় সুযোগ পেয়েছেন। রাজু নিজেই কপিল এবং সুনীলের ঝামেলা মেটানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন। সুনীল তাঁকে সাফ জানিয়ে দেন ওই অনুষ্ঠানে আর ফিরবেন না।

কয়েকদিন আগে যেখানে কপিলের অনুষ্ঠানের শুটিং হয়েছিল, তার পাশেই ছিল ইন্ডিয়ান আইডলের শুটিং। সেখানেই রাজুর সঙ্গে দেখা হয় সুনীল গ্রোভার ওরফে ডঃ ‘মসুর গুলাটি’র। সেখানেই সুনীল রাজুকে জানান, ‘রাজু ভাই তুমি তো আমাকে অনেকদিন ধরেই চেনো। আমার মধ্যে কোনও ঔদ্ধত্য আছে বা আমার জনপ্রিয়তা খুব পছন্দ তাও নয়। কিন্ত আমার সঙ্গে খুব খারাপ হয়েছে। আমি অনুষ্ঠানে আর ফিরব না। কপিল শুধরে গেলেও নয়।’ একই জায়গায় শুটিংয়ের কারণে কী একে-অপরের সঙ্গে কথা বলেছেন কপিল এবং সুনীল? এই প্রশ্নের উত্তরে রাজু বলেন, ‘আমার মনে হয় না ওরা দু’জনে একে-অপরের সঙ্গে কথা বলেছে। অন্তত আমার সামনে তো বলে নি।’ এদিকে, দর্শকরা না হাসায় দশ মিনিট শুটিংয়ের পরেই বেরিয়ে গিয়েছিলেন কপিল। সেই প্রসঙ্গে রাজুর বক্তব্য, ‘দশ মিনিট শুটিং করার পর বুঝতে পারি আমরা আরও ভাল স্ক্রিপ্ট লিখতে পারি। তাই পরের দিন শুটিং করব বলে ঠিক করেছিলাম। আমরা সারা রাত শুটিং করেছি। পরের দিন ভোর পাঁচটায় বাড়ি ফিরেছি।’
উল্লেখ্য, কয়েকদিন আগে সুনীল জানিয়েছিলেন, বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছিলেন কপিল৷ পাশাপাশি শোয়ের কলাকুশলীদের সঙ্গে কপিল ভাল ব্যবহার করেন না বলেও জানান সুনীল৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সোশ্যাল মিডিয়ায় সহ-অভিনেতার কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল৷ কিন্তু সম্পর্কের বরফ গলেনি৷ সুনীল জানিয়ে দেন, তিনি আর শোয়ে থাকছেন না৷ সুনীলের পাশে দাঁড়ান আলি আসগর, চন্দন প্রভাকররাও৷ ফলে কপিলের শোয়ের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্নও উঠে গিয়েছে৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে