,

অপয়া প্রেমাদাসায় বাংলাদেশের অভিষেক

news-image

 

স্পোর্টস ডেস্ক : মুসলিম অধ্যুষিত এলাকা কলম্বোর খেত্তারামায় মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে আর প্রেমাদাসা স্টেডিয়াম। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ স্টেডিয়ামটিকে শুরুতে খেত্তারামা ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নাম দেওয়া হয়েছিল। পরবর্তী প্রাক্তন রাষ্ট্রপতি রানাসিংহে প্রেমাদাসা নামে স্টেডিয়ামটির নামকরণ হয়।

১৯৮৬ সালের ৫ এপ্রিল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে আর প্রেমাদাসা স্টেডিয়াম। ১৯৯২ সালের ২৮ আগস্ট শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ৩৫ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটির। ২০০৯ সাল থেকে নিয়মিত টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে ওখানে।
এ স্টেডিয়ামেই আজ সন্ধ্যায় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে এ স্টেডিয়ামে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। ১টি ম্যাচে ফল বের হয়নি। বাকি ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জিতেছে ১৪টিতে। এটা স্পষ্ট যে আজকের ম্যাচ টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রেমাদাসার রেকর্ড বলছে, এ মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৫০ এর মতো। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ হাইস্কোরিং না হলেও এ রানে লড়াই হয়েছে জমজমাট। তবে এ মাঠটি শ্রীলঙ্কার জন্য অপয়া।

লঙ্কানরা এ মাঠে মোট ১১টি ম্যাচ খেলেছে। ১১ ম্যাচে ১০টিতেই হার স্বাগতিকদের। জিতেছে শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে। সেটাও আজ থেকে পাঁচ বছর আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ এ মাঠে ৪ উইকেটে হেরেছিল টি-টোয়েন্টির প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ আজ প্রথমবারের মত শ্রীলঙ্কার এ মাঠে খেলতে নামছে। অভিষেক ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিতে মুখিয়ে আছে। অন্যদিকে অপয়া মাঠে ভাগ্য পাল্টানোর লড়াইয়ে শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের