,

সন্দ্বীপে আরো তিনজনের লাশ উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট এলাকায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে আরো তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট আট জনের লাশ উদ্ধার হলো।

মঙ্গলবার সকালে ও দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়। এরা হলেন- সন্দ্বীপের মুসাপুর গ্রামের হাফেজ উল্লাহ (৫৫), কাছিয়াপাড়া গ্রামের মাইনুদ্দিন (৩৫) ও টেকনাফের বাসিন্দা শামসুল আলম (৩১)।

বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম জাকারিয়া জানান, ঘটনাস্থলের এক কিলোমিটার এলাকার ভাসমান অবস্থায় এক জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া সন্দ্বীপ মাইটভাঙ্গা ঘাটঘর ও দুম্বার খাল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে গত রবিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাঘাটে একটি বোট ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের