,

সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৬৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে রাসায়নিক হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের খান শেইখুনে সিরিয়ার সরকারি বাহিনী অথবা রুশ বাহিনীর বিমান থেকে এ হামলা চালানো হয়। এতে অনেক মানুষ শ্বাসকষ্টে মারা যান।

স্থানীয় বিরোধী অ্যাক্টিভিস্ট ও সংবাদ মাধ্যমগুলো কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে তারা জানায়, রাসায়নিকের কারণে শ্বাসকষ্টে এসব মানুষ মারা গেছে। তবে সিরীয় সরকার এ ধরনের রাসায়নিক হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। পর্যবেক্ষক সংস্থার অভিযোগ সত্যি হলে, গত ছয় বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় এ ধরনের প্রাণঘাতী রাসায়নিক হামলার মধ্যে এটি অন্যতম হবে।

ইদলিবে একটি দাতব্য সংস্থার অ্যাম্বুলেন্স সার্ভিসে কর্মরত মোহাম্মেদ রাসুল অরবী ভাষায় বিবিসিকে জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে তিনি বিমান হামলার খবর পান। এর ২০ মিনিট পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছলে দেখা যায়- অনেক মানুষ রাস্তায় শ্বাসকষ্ট পাচ্ছেন। তাদের কর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রাসূল জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের অধিকাংশই শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের