বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বখাটের মোটর বাইকের আঘাত স্কুল পড়ুয়া বিথী এখন আইসিউতে

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে রাস্তায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নে দরিদ্র মুচি বিশু দাসের মেয়ে বিথীকে মোটর সাইকেলে আঘাত করলে গুরুতর আহত বিথী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খোঁজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী বিথী দাস স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাক্কীর যুবক ছেলে শাকিব তার দুই বন্ধু নিয়ে ফরদাবাদ যাওয়ার পথে বিথীকে গুরুতর আহত করে। প্রতিবেশীরা আহত বিথীকে দ্রুত বাঞ্ছারামপুরস্থ মাহবুবুর রহমান মেমোরিয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে ঐ বেসরকারি হাসপাতাল থেকে ঢাকা মেেিডকেল কলেজ হাসপাতালে রেফার করলে এ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যায়। ঢাকা মেডেকেলে ভর্তির পর আজ মঙ্গলবার তার অবস্থা ব্যাপক অবনতি হয় বলে তার বাবা মুঠোফোনে জানায়। বর্তমানে বিথী ঢামেক আইসিউতে অচেতন অবস্থায় আছে বলে স্বজনদের সূত্রে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টায় ঘটনা ঘটলেও বিএনপি নেতা বাক্কী ও তার ছেলে শাকিব বিথীর বাবা বিশুকে ‘বিষয়টি জানাজানি না করতে’ হুমকি দিয়ে চিকিৎসার জন্য কিছু টাকা দেয় বলে জানা গেছে।
ফরদাবাদ ইউপি চেয়ারম্যান এম এ সেলিম বলেন, কুমিল্লা হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের বিশু দাস প্রায় ৫ বছর যাবত আমার ইউনিয়নে জুতা সেলাই করে তার দুই মেয়ে ও এক ছেলেকে অতিকষ্টে পড়াশোনা করাচ্ছিল। কিন্তু দরিকান্দি ইউপি বিএনপি নেতার ছেলে বিথীকে গুরুতর আহত করায় আমরা সবাই মর্মাহত। এর একটা সুষ্টু বিচার হওয়া উচিত।
ফরদাবাদ ৯নং ওয়ার্ডের মেম্বার ও শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল করিম বলেন, বিশু ৫ বছর যাবত ফরদাবাদ ৫নং ওয়ার্ডে ভাড়া বাড়িতে থেকে দিনরাত পরিশ্রম করে বিথীকে পড়াশোনা করাচ্ছিল। সেই বিথীর উপরে হোন্ডা উঠিয়ে দেওয়া বখাটে যুবকদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
ফুটফুটে সুন্দর মেয়ে এবং প্রতিবেশীদের তথ্যমতে সদা হাস্যোজ্জ্বল স্কুল পড়–য়া বিথীর বাবা আজ জানায়, আমার মেয়ের স্বপ্নকে যারা ভেঙ্গে দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আর সমাজের দশজন যা বলবে তার শোনা ছাড়া আমার কি করার আছে ? থানায় মামলা প্রসঙ্গে বললে জানায়, আমার এই অবস্থায় আমি মেয়ে নিয়ে দিশাহীন। ডাক্তাররা তার ঠিকঠাক মতো খেয়াল রাখছে না। আমার জন্য কি কেউ নাই !

এ জাতীয় আরও খবর