বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় “স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ “আয়োজনে লাল কার্ড দেখিয়ে শপথ গ্রহন

news-image

নিজস্ব প্রতিনিধি : সোমবার সকালে ব্রাক্ষণবাড়িয়া জেলার পয়াগ-এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আয়োজনে প্রায় ১,১০০ শিক্ষার্থী মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ নেন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃআতাউর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলী, লাল সবুজ কুমিল্লা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল্লাহ আল মামুন, ব্রাক্ষণবাড়িয়া শাখার সিনিয়র সদস্য নাঈম,রাকিবুল,রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) শিক্ষার্থীদের সকল প্রকার মাদক ও বাল্যবিবাহ থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করান এবং তিনি বলেন,”মাদক ও বাল্যবিবাহ  কোনো সভ্য সমাজের অংশ নয়। মাদক ও বাল্যবিবাহ  নির্মূল করতে শিক্ষার্থীদের কোনো  বিকল্প নেই।”  অনুষ্ঠান শুরুতে পুলিশ সুপার লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্ভোধন করেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু