,

নাবালক প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক, গ্রেপ্তার ২১ বছরের যুবতী

news-image

অনলাইন ডেস্ক : ঘরের দরজা ভেঙে নাবালক প্রেমিক ও তার ২১ বছরের প্রেমিকাকে টেনে বাইরে আনল পুলিশ। দুজনকেই গ্রেপ্তার করা হলো। ঠিক যেন কোনো বলিউডি সিনেমার উত্তেজক দৃশ্য। অবশ্য, অভিযুক্ত প্রেমিক-প্রেমিকাদের লাভস্টোরিও তো কম ফিল্মি নয়। তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই নাবালক কিশোরকেও। ১৭ বছরের কিশোরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেম ২১ বছরের তরুণীর।

কিশোরের পরিবারের আপত্তি সত্ত্বেও তাদেরই বাড়িতে নিয়মিত সহবাস করছিল দুজন। কিন্তু শেষরক্ষা হলো কই? কিশোরের মায়ের অভিযোগ পেয়ে তরুণীকে POCSO আইনে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে নাবালককে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। কেরলের কোট্টায়াম জেলার এই ঘটনায় চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এরনাকুলামের অভিযুক্ত যুবতীর সঙ্গে ১৭ বছরের কিশোরের নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল বলে অভিযোগ পরিবারের। তাদের অবশ্য দাবি, ওই যুবতীই জোর করে তাদের নাবালক পুত্রসন্তানকে নিয়মিত যৌন মিলনে বাধ্য করত। কিশোরের মা রামানুপুরম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবতী ও কিশোরকে বাইরে আসতে বলে। কিন্তু দুজনই ঘরের বাইরে আসতে অস্বীকার করে। পুলিশ তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে যুবতীকে গ্রেপ্তার করে। ধৃত যুবতীকে কোট্টায়ামের পালার জেএফএমসি তে পেশ করা হলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা