,

টি২০ র‌্যাংকিংয়ে উন্নতি পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। এর ফলে টি২০ র‌্যাংকিংয়ের দুই ধাপ উপরে উঠে এসেছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়ে থেকে পাকিস্তান সিরিজ শুরু করেছিল ১১৩ পয়েন্ট নিয়ে। রবিবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে শেষ ম্যাচে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। আর এ জয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা। ১১৬ পয়েন্ট নিয়ে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা উঠে এসেছে চার নম্বরে।

অন্যদিকে ১১৬ পয়েন্ট নিয়ে চারে থেকে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল উইন্ডিজরা। সিরিজ হেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ১১২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।

টেবিলে সবার উপরে আছে নিউজিল্যান্ড (১২৭)। ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা ১১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে পাঁচ নম্বরে ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা