,

ময়মনসিংহে নারী কনস্টেবলের আত্মহত্যা : এসআই বরখাস্ত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানায় গায়ে আগুন ধরিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় তাঁর সহকর্মী উপপরিদর্শক (এসআই) মো. মিজানুলের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরপরই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এসআই মিজানুলকে আজ আদালতে পাঠানো হবে। তিনি জানান, গৌরীপুর থানায় কর্তব্যরত নারী কনস্টেবল হালিমা খাতুন গত রোববার সন্ধ্যায় থানা চত্বরে নিজ কক্ষে অগ্নিদগ্ধ হন। পরে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল বুধবার দেওয়ার কথা আছে।

দেলোয়ার বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে হালিমার বাবা মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই এসআই মিজানুলকে সাময়িক বরখাস্ত করা হয়। মিজানুল এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের