,

কেমন হতে পারে প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল?

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে দারুণ জয়ের পর পরবর্তী দুই ম্যাচেও একই একাদশ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। টিম কম্বিনেশন ভাঙতে চায়নি বলেই একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। ওয়ানডের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশ কেমন হবে, এখন আলোচনা তা নিয়েই।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ম্যাচটির বাংলাদেশ একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুব একটা নেই। শেষ ওয়ানডেতে যে দল নিয়ে খেলেছিল বাংলাদেশ, সেই একাদশ নিয়েই মাঠে নামতে পারে তারা। সাত ব্যাটসম্যান ও চার বোলার নিয়েই খেলতে নামতে পারে মাশরাফিরা।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার মাঠে নামবেন, তা অনেকটাই নিশ্চিত। তিন নম্বরে সাব্বির রহমান, চার নম্বরে সাকিব আল হাসান, পাঁচ নম্বরে মুশফিকুর রহিম, ছয় নম্বরে মাহমুদউল্লাহ, সাত নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত খেলতে পারেন।

টেস্ট-ওয়ানডেতে নিজেকে প্রমাণ করার পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। আর পেসার মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক পেসার তাসকিন আহমেদ খেলতে পারেন।

তবে এই দলে চমক হিসেবে জায়গা পাওয়া তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনকে একাদশে নেওয়া হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সে ক্ষেত্রে হয়তো জায়গা হারাতে হতে পারে মাহমুদউল্লাহর। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত একাদশে পরিবর্তন আনবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের