,

তামিমই আমাদের আশা-ভরসা : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ‘টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ভূমিকা অনেক। তাছাড়া শুরুটা ভালো হলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তামিম খেলে দিলেই হবে। ও আমাদের ভরসা।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির চোখে মুখে জয়ের স্বপ্ন। ‘দুই দলই চাইবে সিরিজ জিততে। প্রথম ম্যাচ আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। যদিও আমরা শেষ ওয়ানডেতে সেটা পারিনি। এটা ভিন্ন ফরম্যাট। অবশ্য এই ফরম্যাটে আমাদের সবশেষ পারফরম্যান্স বেশ ভালো। পরিকল্পনা মাফিক খেলতে সিরিজ জেতা সম্ভব।’

‘আমরা দুটি ওয়ানডে ম্যাচই জিততে চেয়েছিলাম। কোনও কারণে তা হয়নি। তার মানে এই নয় যে আমরা পরের দুই ম্যাচও হারব। আমাদের যে পরিকল্পনাই থাকুক, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা চাই প্রথম ম্যাচটি জিতে চাপটা কমাতে।’ মন্তব্য মাশরাফির।

টি-টোয়েন্টিতে লঙ্কানদের এগিয়ে রাখছেন ম্যাশ। ‘এই ফরম্যাটে শ্রীলঙ্কা ফেভারিট। তবুও আমরা নিজেদের সেরাটা দিলে লড়ে যাবে। আমাদের বিশ্বাস, যদি সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে জয়টা আমাদেরই হবে।’

প্রসঙ্গত, স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের