,

ফিরছেন পপি…

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। জনপ্রিয়তা এবং দর্শকচাহিদা থাকা সত্ত্বেও বর্তমানে সিনেমায় একেবারেই যেন নেই এ নায়িকা। নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না তার।

অনেক আগে শুটিং করা থাকলেও সর্বশেষ এ তার অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’ ছবিটি মুক্তি পায় গত বছর। যা দর্শকদের কাছে পুরনো ছবি বলেই বিবেচিত হয়।

অবশেষে খরা কাটিয়ে আগামী মে মাসে প্রেক্ষাগৃহে আসছে এ নায়িকার নতুন ছবি। ছবির নাম ‘সোনাবন্ধু’। ছবিতে তার বিপরীতে রয়েছেন ডিএ তায়েব। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।

এরই মধ্যে এ ছবির সেন্সর ছাড়পত্রসহ সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এ ছবিতে বিধবা চরিত্রে দেখা যাবে পপিকে। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘ভালো গল্পের ছবির প্রস্তাব না আসায় এখন ছবিতে নিয়মিত অভিনয় করা হয়ে উঠছে না। তবে ভালো গল্পের যা আমার চরিত্রের সঙ্গে মিলে যায় এমন ছবির প্রস্তাব এলে অভিনয় করি। সোনাবন্ধু ভালো গল্পের একটি ছবি। তাই গল্পের প্রয়োজনেই এতে অভিনয় করেছি। আশা করি, ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে সমর্থ হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের