,

অশ্লীল দৃশ্যের অনুমতি দিয়ে আবারো সমালোচনায় ভারতীয় সেন্সরবোর্ড

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় সেন্সরবোর্ড নিয়ে স্বয়ং প্রশ্ন তুলেছে সেদেশের গণমাধ্যম। একেরপর এক প্রশ্নবোধক কাজে আবারো সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি। সবশেষ আবারো ‘মির্জা ‍জুলিয়েট’ নিয়ে আলোচনা জমে উঠেছে।

ঘটনা খুলে বলি, রাজেশ রাম সিংহের নতুন সিনেমা ‘মির্জা জুলিয়েট’র বেশ কিছু দৃশ্যকে ছাড়পত্র দেওয়ায় সেন্সরবোর্ডের ভূমিকায় সবাই অবাক। এমনকী, ছবির কলাকুশলীরাও।

মির্জা জুলিয়েট-এর একটি দৃশ্য রয়েছে যেখানে নায়ককে ‘মাস্টারবেট’ বা ‘হস্তমৈথুন’ করতে দেখা যায়। শুধু তাই নয়, ছবিতে নানা রকম অশ্লীল শব্দও ব্যবহার হয়েছে। কয়েকটি দৃশ্য ছাড়া বেশির ভাগেই ছাড় দিয়েছে সেন্সরবোর্ড। তবে যেটা সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয়, তা হল ঐ দৃশ্যটাতে সেন্সরবোর্ডের কাঁচি না চালানো।

এ বিষয়ে সেন্সরবোর্ডের প্রধান পহেলাজ নিহালনি বলেন, ছবির বিষয়ের সঙ্গে যেহেতু যৌনতা জড়িত, সে কারণে এই দৃশ্যগুলো বাদ দেওয়া হয়নি। তা ছাড়া ছবিটি রাজনৈতিক হিংসার নেপথ্যে তৈরি করা হয়েছে। তাই যতটা কম সম্ভব ছবির দৃশ্য বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন পিয়া বাজপাই, দর্শন কুমার এবং চন্দন রায়। আসছে ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। হিন্দুস্তান টাইমস।

https://youtu.be/xc-g5Xz-nsQ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের