,

পয়লা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পয়লা বৈশাখের দিনে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া যাবে না। এ ছাড়া মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগ রাখা যাবে না।

সোমবার বিকেলে সচিবালয়ে পয়লা বৈশাখের নিরাপত্তাসংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সাদাপোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, পয়লা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের দিনে সারা দেশে বিকেল ৫টার মধ্য উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ইভ টিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের