,

রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি স্থানীয় আদালত। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয়গ্রন্থ ‘রামায়ণ’র লেখক ঋষি বাল্মিকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

গত বছর ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে আপত্তিকর মন্তব্য করলে তা বাল্মিকি ভক্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে পুলিশ সংবাদমাধ্যমে বলেন, ‘লুধিয়ানা পুলিশের দুজন সদস্য ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

এদিকে বার বার সমন জারি হওয়া সত্ত্বেও গত ৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির হননি রাখি। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ১০ এপ্রিল ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের