,

চীনে কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে রোববার বিকেলে এক অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু ও অপর তিন জন আহত হয়েছে।

নগরীর গণসংযোগ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২০ মিনিটে আনকিং নগরীর ওয়ানহুয়া তেল কোম্পানির একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর পাঁচ জন সেখানে আটকা পড়ে।

তবে সোমবার ভোরে পাঁচ জনের সকলকেই মৃত অবস্থায় পাওয়া গেছে সেখানে। উদ্ধারকৃতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সামান্য আহত হওয়া অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের