,

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক ৭

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়ির দরজা ভেঙে জঙ্গি সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। আটক হওয়া সাতজনের নাম তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র। বাড়িটি থেকে জিহাদি বই ও কম্পিউটারে ইসলামি বিপ্লবসংক্রান্ত প্রচুর তথ্য পাওয়া গেছে।

দুপুর একটা থেকে একতলা টিনশেডের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক করা জঙ্গিদের নিয়ে পুলিশ এখনো সেখানে অবস্থান করছে। বাড়িটিতে গণমাধ্যমকর্মীসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশের ভাষ্য, ‘জঙ্গি’রা চার মাস আগে বাড়িটি ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ দুপুর একটার দিকে বাড়িটি ঘিরে ফেলে। দুপুর দুইটা থেকে অভিযান শুরু করে। প্রথমে ‘জঙ্গি’দের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এতে সাড়া না দেওয়ায় বাড়িটির একাধিক কক্ষের দরজা ভেঙে সাতজনকে আটক করা হয়। প্রথমে ‘জঙ্গি’রা প্রতিরোধের চেষ্টা করলেও র‍্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে পালাতে পারেনি।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে, বাড়িটির ভেতর আর কোনো জঙ্গি নেই। অল্প কিছুক্ষণের মধ্যে অভিযান সমাপ্ত করা হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে