,

আখাউড়ায় আগুনে পুড়ল বসত ঘর

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে এক বসত ঘর ভস্মিভূত হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, স্বর্ণালঙ্কার, নগদটাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,গতকাল রোববার রাত গভীর রাতে আগুনের উত্তাপে শাহজাহান মিয়ার ঘুম ভেঙে গেলে  দেখেন ঘরের ভেতর আগুন। দ্রুত সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে  আসেন তিনি। পরে তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন বেরিয়ে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
শাহজাহান মিয়ার ছোট ভাই রুবেল মিয়া বলেন, এর আগেও দুই বার ঘরে চুরির চেষ্টা হয়েছিল। কিন্তু সময়মত টের পাওয়ায় চুরি করতে পারেনি। পেট্রোল বা কেরোসিন দিয়ে কেউ আগুন দিয়েছে বলে তাদের ধারনা। আগুনে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের