,

কলম্বিয়ায় ভূমিধস : ৪৪ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৩০০

news-image

কলম্বিয়ার ভূমিধসে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যম বলছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭ জন। যাদের মধ্যে ৪৪ জনই শিশু। অন্যদিকে কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, ভূমিধসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ৩০০ জন।
ভূমিধসের কারণে কলম্বিয়ার মোকোয়া শহর এখন মৃতপুরিতে পরিণত হয়েছে। কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আর পাথর চাপা পড়েছে এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। যারা স্বজনদের খোঁজে এখনো এলাকায় আছে দেশটির সেনাবাহিনী তাদের ত্রাণ বিতরণ করছে। দেশটির প্রেসিডেন্ট এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।
দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া অব্দি আমরা উদ্ধার অভিযান থামাবো না।
শনিবার ভোররাতের দিকে এই ভূমিধসের কারণে হতাহতের সংখ্যাও বেশি। কেননা মানুষ তখন ঘুমের মধ্যে ছিলো। তবে প্রকৃত হিসাবে কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের