,

ভারতীয় সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

news-image

নিউজ ডেস্ক : ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের সফর শেষে গতকাল রোববার বিকেলে ভারতের একটি বিশেষ বিমানযোগে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় প্রতিনিধিদলটিকে বিদায় জানান। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও চার সদস্যের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
ভারতীয় প্রতিনিধিদলটি তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩১ মার্চ ঢাকায় এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের