,

মায়ামিতেও নাদালকে হারিয়ে ফেদেরারের শিরোপা

news-image

স্পোর্টস ডেস্ক : রাফায়েল নাদালকে হারিয়েই গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। গতকাল রোববার আবার মায়ামিতে মুখোমুখি হন দুজনে। এ লড়াইয়েও জেতেন সুইজারল্যান্ডের তারকা। ক্যারিয়ারে এ নিয়ে ৯১তম শিরোপা জিতলেন ফেদেরার।

গতকাল রাতে মায়ামি ওপেনের ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে জেতেন ফেদেরার। মিয়ামি ওপেনে এটি তাঁর তৃতীয় শিরোপা।

আর নাদালের বিপক্ষে ফেদেরারের এটি ১৪তম জয়। অবশ্য সব মিলিয়ে দুজনের লড়াইয়ে ২৩-১৪ ব্যবধানে এগিয়ে আছেন নাদাল।

শিরোপা জিতে দারুণ খুশি ফেদেরার বলেন, ‘সবকিছুই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। যেন স্বপ্নের মতো এগিয়ে চলছি। বিশেষ করে বছরের শুরুটা হয়েছিল দারুণ।’

১৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল মায়ামিতে এ নিয়ে পাঁচবার ফাইনালে উঠেছেন। কিন্তু শিরোপা জিততে পারেননি একবারও। এর আগে ২০০৫, ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে ফাইনালে খেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা