,

টাইগারদের বিপক্ষে ফিরলেন মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুটি টি ২০ খেলতে শ্রীলংকা দলে ফিরেছেন পেসার লাসিথ মালিঙ্গা।

রোববার ঘোষিত ১৬ সদস্যের এই দলে আরও ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেহান জয়সুরিয়া আর পেস অলরাউন্ডার থিসারা পেরেরা।

ওয়ানডেতে শতক পাওয়া কুসাল মেন্ডিসকে অবসর দেয়া হয়েছে। আর কুশাল পেরেরা দলে আছেন। তবে খেলতে পারবেন ফিটনেস সাপেক্ষে। তিনি ফিট না থাকলে খেলবেন সান্দান ভিরাকেন্দি।

কুশাল মেন্ডিসের বিষয়ে প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘কুশালকে টি ২০-তে নেয়া হয়নি। ওর অনেক বড় ক্যারিয়ার সামনে। টেস্ট এবং ওয়ানডে মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ম্যাথুস ইনজুরিতে থাকায় উপুল থারাঙ্গাই টি ২০ দলেরও নেতৃত্বে থাকবেন। দুই ম্যাচের প্রথম টি ২০ হবে ৪ এপ্রিল, প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলংকার টি ২০ দল
উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসাল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জায়া, মিলিন্দা সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শেহান জয়সুরিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে